৫০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা নিখোঁজ

২৬ মে ২০২৩, ১০:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

প্রায় ৫০০ অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি নৌকা মধ্য ভূমধ্যসাগরে নিখোঁজ হয়ে গেছে। তাদের মধ্যে এক নবজাতক ও এক অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। দুটি মানবাধিকার সংস্থা এই খবর জানিয়েছে।

শুক্রবার (২৬ মে) বিপদে পড়া অভিবাসনপ্রত্যাশীদের ডাকে সাড়া দেওয়া গোষ্ঠী অ্যালার্ম ফোন বলেছে যে, বুধবার সকালে তারা নৌকাটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। 

ইমার্জেন্সির এক মুখপাত্র বলেন, ওই সময় মাল্টা এবং ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি থেকে ৪০০ কিলোমিটার দূরে, লিবিয়ার বেনগাজি বন্দর থেকে ৩২০ কিলোমিটার উত্তরে নৌকাটি ইঞ্জিন বিকল অবস্থায় ভাসছিল। উদ্ধার তৎপরতা চলছে। ওই নৌকায় থাকা লোকদের হয়তো অন্য কোনো নৌকায় তুলে নেওয়া হয়েছে কিংবা তারা ইঞ্জিন ঠিক করে সিসিলির দিকে যেতে পারেন।

এর আগে, গতকাল ইতালীয় এনজিও ইমার্জেন্সি বলেছে, জাহাজ লাইফ সাপোর্ট ও ওশান ভাইকিং এবং আরও একটি দাতব্য জাহাজ ২৪ ঘণ্টা ধরে নিঁখোজ নৌকাটি খুঁজছে।

আবার ইতালির কোস্টগার্ড জানিয়েছে, দুটি পৃথক অভিযানে ৪৭৩ জন এবং ৬৭১ জনকে উদ্ধার করা হয়েছে। অ্যালার্ম ফোন বলছে, উদ্ধারকৃতরা নিখোঁজ নৌকায় থাকাদের কেউ নন। ইতালিসহ ইউরোপের সরকারগুলো অভিবাসনের বিষয়ে কড়া অবস্থানে যাচ্ছে। দেশটিতে সাগরপথে অভিবাসন প্রত্যাশীদের আসা বেড়েছে।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬