জেদে স্কুলে আগুন দিলো ছাত্রী, নিহত ২০ শিক্ষার্থী

২৬ মে ২০২৩, ০৯:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

দক্ষিণ আমেরিকার গায়ানায় শিক্ষকের ওপর জেদ করে স্কুলে আগুন ধরিয়ে দেয় এক ছাত্রী। এতে দগ্ধ হয়ে অন্তত ২০জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। সোমবার (২২ মে) ডেলি স্টার-এর প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এক বয়স্ক ব্যক্তির সঙ্গে ১৪ বছরের ওই ছাত্রীর সম্পর্কের কথা জানতে পারেন শিক্ষক। পরে তার ফোন কেড়ে নেন ওই শিক্ষক। এসময় ছাত্রী হোস্টেলে আগুন লাগিয়ে দেবে বললেও তাকে পাত্তা দেয়নি শিক্ষক। কিন্তু বাস্তবে এমন কাণ্ডটিই ঘটিয়ে ফেলেন ছাত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, মুহুর্তেই মহদিয়া সেকেন্ডারি স্কুলের হোস্টেলের একাংশে সেই আগুন ছড়িয়ে পড়ে। এতে বহু ছাত্রী এবং কর্মী ঘরে আটকে পড়েন। দমকল এসে যতক্ষণে আগুন নেভায়, ততক্ষণে ২০ ছাত্রীর ঝলসে মৃত্যু হয়েছে। আহত আরও বহু ছাত্রী এবং হস্টেলের বেশ কয়েক জন কর্মী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। 

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সেই ছাত্রীও আহত হয়েছে। সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে গ্রেফতার করা হবে।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬