গয়না নিয়ে বাড়ি পালিয়ে শিমলায় ধরা পড়ল স্কুলছাত্র

২৫ মে ২০২৩, ১২:১৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
গয়না নিয়ে বাড়ি পালিয়ে শিমলায় ধরা পড়ল স্কুলছাত্র

গয়না নিয়ে বাড়ি পালিয়ে শিমলায় ধরা পড়ল স্কুলছাত্র © সংগৃহীত

মাধ্যমিকে ৭৪ শতাংশ নম্বর পেয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু ফল প্রকাশের আগেই বাড়ি ছেড়েছিল সে। বাড়ি থেকে নিয়ে গিয়েছিল সোনা-রূপোর গয়না। প্রায় সাত দিন নিখোঁজ থাকার পর অবশেষে সেই শিক্ষার্থীর সন্ধান পেয়েছে পুলিশ। ভারতের হিমাচল প্রদেশের শিমলায় একটি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।

কলকাতার গল্ফগ্রিনের বাসিন্দা ১৬ বছর বয়সি ওই মাধ্যমিক পরীক্ষার্থী গত ১৭ মে থেকে নিখোঁজ ছিল। তার বাবা-মা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিশ ওই ছাত্রের খোঁজ শুরু করে। কিন্তু তার বাবা-মায়ের কথার সূত্র ধরে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

এর মধ্যেই শিক্ষার্থীর বাবা থানায় জানান, তার বাড়িতে বেশ কিছু সোনা এবং রূপোর গয়না পাওয়া যাচ্ছে না। তার সন্তানই সেগুলো নিয়ে গেছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: তরুণীর পেট থেকে বেরিয়ে এল দুই কেজি সোনার গয়না

পুলিশ জানিয়েছে, বাড়ি ছাড়ার আগে বাবা-মাকে একটি চিঠি লিখে যায় ওই শিক্ষার্থী। তাতে লেখা ছিল, তাকে যেন খোঁজার চেষ্টা না করা হয়। বাড়ি থেকে একটি মোবাইল ফোনও নিয়ে গিয়েছিল সে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই শিক্ষার্থী উত্তরপ্রদেশে রয়েছে। সেখান থেকে সে শিমলার একটি হোটেলে গিয়ে ওঠে। পুলিশ সেই হোটেল থেকেই উদ্ধার করেছে ওই শিক্ষার্থীকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সোনা-রূপোর গয়না এবং সেই মোবাইল ফোনটিও।

ছেলেটি বাড়ি ছাড়ার দু’দিন পরেই প্রকাশিত হয় মাধ্যমিক পরীক্ষার ফল। প্রকাশিত ফলে দেখা যায়, সে ৭৪ শতাংশ নম্বর পেয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, খারাপ ফলাফলের আশঙ্কায় বাড়ি ছেড়েছিল সে। কিন্তু পুলিশ এখন মনে করছে, নিছক বেড়ানোর জন্যই বাড়ি ছেড়েছিল সে। [সূত্র: আনন্দবাজার পত্রিকা]

ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬
আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস…
  • ২৯ জুন ২০২৬
জাপানকে নিয়ে সতর্ক আনচেলত্তি—‘এটা ফাইনালের মতোই কঠিন ম্যাচ’
  • ২৯ জুন ২০২৬
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভ…
  • ২৯ জুন ২০২৬