পালিয়ে যাওয়া বরকে ২০ কিমি তাড়া করে ফিরিয়ে আনলেন কনে

২৪ মে ২০২৩, ১১:৩২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
২০ কিমি তাড়া করে ফিরিয়ে আনলেন কনে

২০ কিমি তাড়া করে ফিরিয়ে আনলেন কনে © সংগৃহীত

সম্প্রতি সিনেমা থেকে উঠে আসা এক দৃশ্য দেখা গেছে ভারতের উত্তর প্রদেশের বারেলির বারাবাঁকি থানার আওতাধীন বারাদারি এলাকায়। আড়াই বছরের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে ধার্য হয় বিয়ের দিন। কিন্তু বিয়ের দিন বরের পালিয়ে যাওয়ার চেষ্টা। এরপর কনে নিজেই ২০ কিলোমিটারের বেশি ধাওয়া করে পালিয়ে যাওয়ার চেষ্টা করা বরকে বিয়ের মণ্ডপে ফিরিয়ে আনলেন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, গায়ে বিয়ের শাড়ি ও গহনা পরা অবস্থাতেই বরকে তাড়া করেছিলেন ঐ নারী। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কনে বিয়ের সাজে থাকলেও সাধারণ পোশাকেই পাশে বসে রয়েছেন বর। মন্দিরের ভেতর চলছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

জানা যায়, ঐ যুবকের সঙ্গে আড়াই বছরের প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির। ঘটনাক্রমে দুই পরিবারের সমঝোতার ভিত্তিতে তাদের বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। গত রোববার ভুতেশ্বর নাথ মন্দিরে তাদের বিয়ে হবে বলে ঠিক হয়েছিল।

কিন্তু বিয়ের দিন দীর্ঘসময় পরেও বর মণ্ডপে হাজির না হওয়ায় ঘটনা অন্য দিকে মোড় নেয়। অপেক্ষা করতে করতে কনে ফোন করেন বরের কাছে। তখন বর মণ্ডপে আসার পরিবর্তে অজুহাত দেখান, মাকে আনতে বাদাউন জেলায় যাচ্ছেন।

পালানোর চেষ্টা করছিলেন বর, ২০ কিমি তাড়া করে ফিরিয়ে আনলেন কনে

এটি শুনেই কনের সন্দেহ হয়, তার বর হয়তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই আর এক মুহূর্তও দেরি করেননি তিনি। ছুটে যান বরের সন্ধানে। খুঁজতে খুঁজতে বারেলি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভিমোরা থানার কাছে একটি বাস স্টেশনে পাওয়া যায় যুবককে। 

আরও পড়ুন: নুসায়র-এলিনের বিচ্ছেদের ঘোষণা

সেখানে রাস্তার মধ্যেই শুরু হয় চরম নাটকীয়তা। কিন্তু কনে ছাড় দেওয়ার পাত্র নন। বরকে নিয়েই ফিরে আসেন মণ্ডপে। পরে সেখানে দুই পরিবারের উপস্থিতিতে সাত পাঁকে বাঁধা পড়েন এ যুগল।

কিন্তু কনে ছাড় দেওয়ার পাত্র নন। বরকে নিয়েই ফিরে আসেন মণ্ডপে। পরে সেখানে দুই পরিবারের উপস্থিতিতে সাত পাঁকে বাঁধা পড়েন এ যুগল।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

ট্যাগ: ভারত
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬