গায়ানায় স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

২২ মে ২০২৩, ০৫:৪২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM

© সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২০ জন ও আহত হয়েছেন আরও কয়েকজন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর সিএনএনের। 

দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার (২১ মে) রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইরফান আলি স্কুলে অগ্নিকাণ্ডের এ ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন। তবে কীভাবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি রাজধানী জর্জটাউনের দুটি হাসপাতালকে নির্দেশ দিয়ে প্রেসিডেন্ট ইরফান আলী বলেছেন, শিশুরা সবচেয়ে ভালো চিকিৎসাসেবা পাবে সেখানে।

ওই অঞ্চলটি ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। যে কারণে জর্জটাউন থেকে প্রায় ১২৪ মাইল দক্ষিণের মাহদিয়াতে বেসরকারি ও সামরিক বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশটির সংসদের বিরোধীদলীয় সদস্য নাতাশা সিং-লুইস আগুনের কারণ অনুসন্ধানের আহবান জানিয়েছেন।

দক্ষিণ আমেরিকার ছোট ইংরেজি-ভাষী দেশ গায়ানার জনসংখ্যা ৮ লাখ। সাবেক ডাচ ও ব্রিটিশ এই উপনিবেশে মাথাপিছু হারে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে। দেশটির দ্রুত উন্নয়নে এই তেল বিশাল ভূমিকা পালন করবে বলে মনে করা হয়।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬