মক্কায় হোটেলে আগুন লেগে নিহত ৮ পাকিস্তানি

২০ মে ২০২৩, ০৭:৪৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
মক্কায় হোটেলে আগুন লেগে নিহত ৮ পাকিস্তানি

মক্কায় হোটেলে আগুন লেগে নিহত ৮ পাকিস্তানি © সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ পাকিস্তানি ওমরাযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয় পাকিস্তানি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে মক্কার একটি হোটেলে অগ্নিকাণ্ড হয়েছে। এতে পাকিস্তানের আটজন নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। জেদ্দায় আমাদের মিশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে—জানানো হয়েছে ওই বিবৃতিতে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের অন্যান্য কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের রাষ্ট্রীয় বেতার সংস্থা রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি দেশের ধর্ম মন্ত্রণালয়কে আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ জানিয়েছেন।

ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬
আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস…
  • ২৯ জুন ২০২৬
জাপানকে নিয়ে সতর্ক আনচেলত্তি—‘এটা ফাইনালের মতোই কঠিন ম্যাচ’
  • ২৯ জুন ২০২৬
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভ…
  • ২৯ জুন ২০২৬