যুক্তরাষ্ট্রের সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদে বিজয়ী বাংলাদেশী নীনা

১৭ মে ২০২৩, ১২:২৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
যুক্তরাষ্ট্রে ‘সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ পদে বিজয়ী ড. নীনা আহমেদ

যুক্তরাষ্ট্রে ‘সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ পদে বিজয়ী ড. নীনা আহমেদ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ‘সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ পদে বিজয়ী হলেন বাংলাদেশী ড. নীনা আহমেদ। পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে জয়লাভ করেছে তিনি। মঙ্গলবার (১৬ মে) অনুষ্ঠিত নির্বাচনে আসনটিতে ২৭ জন প্রার্থী ছিলেন। এরমধ্যে বাংলাদেশি আমেরিকান নীনাসহ পাঁচজন বিজয়ী হন। 

এসব আসনে রিপাবলিকান পার্টির প্রার্থী না থাকায় নভেম্বরের চূড়ান্ত নির্বাচনের দিনের অপেক্ষায় থাকতে হবে এর আনুষ্ঠানিক ফলাফলের জন্যে। সিটি মেয়রের মতোই কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদপ্রার্থীগণকে বিজয়ী হতে হয়। এর মানে তারা মেয়রের সমান্তরাল ক্ষমতার অধিকারি থাকেন।সিদ্ধান্ত গ্রহণে মেয়রকে পরামর্শ ও সহযোগিতা করেন তারা।

জানা গেছে, ড. নীনা এর আগে সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদে বিজয়ী অন্য চারজন হলেন ইসাইয়া টমাস, ক্যাথারিন গিলমোর রিচার্ডসন, রু ল্যান্ডো ও জিম হ্যারিটি।

একইদিন অনুষ্ঠিত সিলবোর্ন সিটি কাউন্সিলের দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে আরও দুই বাংলাদেশী বিজয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নূরুল হাসানের এটি হবে তৃতীয় মেয়াদে বিজয়। আর সালাহউদ্দিন মিয়া প্রথম প্রার্থী হয়েছিলেন। ড. নীনার বিজয়ে ফিলাডেলফিয়ায় উল্লাস চলছে। সবাই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬