‘ফাস্ট এক্স’ সিনেমায় গান গাইবেন বিটিএসের জিমিন

১৬ মে ২০২৩, ১১:০৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
‘ফাস্ট এক্স’ সিনেমায় গান গাইবেন বিটিএসের জিমিন

‘ফাস্ট এক্স’ সিনেমায় গান গাইবেন বিটিএসের জিমিন © সংগৃহীত

র‍্যাপার কোডাক ব্ল্যাক, এনএলই চোপ্পা, গায়ক ও গীতিকার জেভিকে এবং মুনি লং-এর সাথে ফাস্ট এক্স সিনেমায় গান গাইবেন বিটিএস সদস্য জিমিন। ফাস্ট এন্ড ফিউরিয়াস সিনেমার দশম সিক্যুয়েলে ‘অ্যাঞ্জেল পিটি.‘ শিরোনামের গানের মূল কণ্ঠ দিবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ছবির নির্মাতারা।

দক্ষিণ কোরিয়ার মিউজিক লেবেল বিজিট সিউজিকের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ফাস্ট এক্স হবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির ১০ম কিস্তি। এ সিনেমার গানটি মুক্তি পাবে আগামী ১৮ মে।

সম্প্রতি এনএলই চোপ্পা তার ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও থেকে একটি টিজার শেয়ার করেছেন। যাতে জিমিনসহ বাকি শিল্পীদের দেখা গেছে। ভিডিওটিতে বিটিএস সদস্য জিমিনকে সাদা সোয়েটার, ডেনিম জ্যাকেট ও প্যান্টে পড়া অবস্থায় একটি বারান্দায় বসে থাকতে দেখা যায়।

লুই লেটারিয়ার পরিচালিত ও ভিন ডিজেল, জেসন মোমোয়া, জেসন স্ট্যাথাম, মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, ক্রিস 'লুডাক্রিস' ব্রিজস, জন সিনা এবং ব্রি লারসন অভিনীত মাল্টি-স্টারার সিনেমাটি ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬