স্ত্রীর সঙ্গে নাচায় ক্ষিপ্ত হয়ে ভারতে দু’ভাইকে কুপিয়ে হত্যা

১৬ মে ২০২৩, ১০:৩৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
স্ত্রীর সঙ্গে নাচায় ক্ষিপ্ত হয়ে দু’ভাইকে কুপিয়ে হত্যার হত্যার ঘটনা ঘটেছে

স্ত্রীর সঙ্গে নাচায় ক্ষিপ্ত হয়ে দু’ভাইকে কুপিয়ে হত্যার হত্যার ঘটনা ঘটেছে © প্রতীকী ছবি

বিয়েবাড়ির অনুষ্ঠানে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বড় ভাই। ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছেন নিজের স্ত্রী ও অন্য আত্মীয়কেও। অভিযোগ, মাতাল অবস্থায় স্ত্রীকে নাচতে দেখে রেগে যান তিনি। তারপরই ঘটিয়েছেন এ কাণ্ড। ঘটনাটি ভারতের ছত্তীসগঢ়ের কবীরধাম এলাকার।

অভিযুক্ত ব্যক্তির নাম তিন্‌হা বেগা। তাঁর স্ত্রী গ্রামের বিয়েবাড়িতে অন্য অতিথিদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন। দেওর ও শ্বশুরবাড়ির অন্য আত্মীয়দের সঙ্গে গানের তালে তালে নাচছিলেন। অভিযোগ, সে সময় বিয়ের আসরে মত্ত অবস্থায় হাজির হন যুবক। তিনি স্ত্রীকে নাচতে দেখে বিচ্ছৃঙ্খলা শুরু করেন।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর দিকে তেড়ে যান যুবক। বাধা দিতে গেলে দুই ভাইকে খুন করেন তিনি। তাঁর স্ত্রীর সঙ্গে নাচছিলেন বলেই ভাইদের ওপর আক্রমণ করেন।

এরপর শ্যালক ও দাদাকেও ধারালো অস্ত্রের কোপ মারেন তিনি। তাঁরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রের খবর, দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়েই সেখানে হাজির হয় পুলিশ। তারা অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশের সুপারিনটেন্ডেন্ট লালুমেন্দ সিংহ জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কেন যুবক এমন কাণ্ড ঘটালেন, আগে থেকেই তাঁদের মধ্যে শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে।

পটিয়ায় বাসচাপায় দুমড়ে-মুচড়ে গেল দুটি অটোরিকশা ও একটি ইজিবাইক
  • ২৮ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে থাকছেন যারা
  • ২৮ মার্চ ২০২৬
তেল আবিবে ইরানের মাল্টি-ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ৫
  • ২৮ মার্চ ২০২৬
নতুন পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাকে ফিরতে সরকার কাজ…
  • ২৮ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিন…
  • ২৮ মার্চ ২০২৬
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence