মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

১৫ মে ২০২৩, ০৮:৫৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ © সংগৃহীত

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। রোববার (১৪ মে) স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করায় নিহতদের সবাই মেক্সিকান নাগারিক বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৫ মে) বার্তাসংস্থা রয়টার্স স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার সকালে উত্তর মেক্সিকান তামাউলিপাস প্রদেশের একটি হাইওয়েতে ট্রাক্টর ট্রেলার এবং ভ্যানের মধ্যে সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং এরপর আগুন ধরে গেলে ওই প্রাণহানির ঘটনা ঘটে। তবে স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে পৌঁছালে সেখানে ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পাননি।
 
আরও পড়ুন: ব্যাগে মৃত সন্তানের দেহ নিয়ে বাড়ি ফিরলেন অভাবী বাবা

তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ট্রাকের চালক পালিয়ে গেছে কি না বা দুর্ঘটনায় সেও মারা গেছে কি না তদন্তকারীরা এখনও নিশ্চিত নয়।

ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ববি …
  • ২৯ জুন ২০২৬
ব্যাংকার থেকে কৃষি ক্যাডার—আশফিকের ব্যতিক্রমী পথচলা
  • ২৯ জুন ২০২৬
শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের কাতারে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হচ্ছ…
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাবি, চলছে জমি বরাদ্দের প…
  • ২৯ জুন ২০২৬
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ২৯ জুন ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ২৯ জুন ২০২৬