দশম শ্রেণির পরীক্ষা: ৫০০-তে ৪৯৯ পেয়ে প্রথম হলেন নয়জন

১৪ মে ২০২৩, ০৮:১৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

সর্বভারতীয় দশম শ্রেণির (আইসিএসই) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে নয়জন শিক্ষার্থী যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন। পরীক্ষায় মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়েছেন তারা। 

রোববার (১৪ মে) বিকালে আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) সর্বভারতীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়। 

এ বার আইসিএসই পরীক্ষা দিয়েছিল ২,৬১৬টি স্কুলের ২ লক্ষ ৩৭ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে ১ লক্ষ ২৮ হাজার ১৩১ জন ছেলে। ১ লক্ষ ৯ হাজার ৫০০ জন মেয়ে। সারা দেশেও দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯৯.২১ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ।

সারা দেশে আইএসসি পরীক্ষা দিয়েছিল ১,২৯১টি স্কুলের ৯৮ হাজার ৫০৫ জন। ছেলেদের সংখ্যা ৫১ হাজার ৭৮১। মেয়েদের সংখ্যা ৪৬ হাজার ৭২৪। এক্ষেত্রেও ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯৮.০১ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৫.৯৬ শতাংশ।

ট্যাগ: ভারত
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950