ডলার সংকট: পাকিস্তান থেকে হজে যাওয়া বন্ধ

১২ মে ২০২৩, ০৭:০৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

© আল-জাজিরা

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক সংকটের কারণে এ বছর পবিত্র হজব্রত পালন করতে পারছেন না পাকিস্তান। দেশটির জন্য সৌদি আরবের দেয়া কোটাও ফিরিয়ে দিয়েছে পাক সরকার। পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। খবর পাকিস্তান অবজার্ভারের। 

দেশটির সংবাদমাধ্যমে জানানো হয়, পাকিস্তানের জন্য ৮ হাজার হজ কোটা বরাদ্দ রেখেছে সৌদি আরব। কিন্তু এ বছর সেই কোটা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়। 

এ বিষয়ে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হজ কোটা অনুযায়ী লোক পাঠালে সরকারের ২ কোটি ৪০ লাখ ডলার ব্যয় হবে। এই অতিরিক্ত ব্যয় বাঁচানোর জন্য সরকার এবার কাউকেই পাকিস্তান থেকে হজে পাঠাচ্ছে না। পাকিস্তান সরকার অবশ্য আগেই বলেছিল হজ আবেদনকারীদের জন্য এ বছর কোনো ব্যালটিং হবে না।

এদিকে, পাক সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটির চরম মুদ্রাস্ফীতির চিত্রই সামনে এলো। জানা গেছে, পাকিস্তানের সরকার এখন বেসরকারি হজ অপারেটরদের জন্য অব্যবহৃত হজ কোটা বরাদ্দ করার পরিকল্পনা করছে। তবে তা কতটুকু বাস্তবায়িত হবে তা জানা যাচ্ছে না।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950