ইমরান খান গ্রেফতার

০৯ মে ২০২৩, ০৩:৩৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
ইমরান খান

ইমরান খান © ফাইল ছবি

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাকে হেফাজতে নিয়েছে।

জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলার কারণেই ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে রেঞ্জার্স।

এ দিন আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নেওয়ার সময় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে পিটিআই চেয়ারম্যানকে হেফাজতে নিয়েছে পাক রেঞ্জার্স। তিনি তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরে জামিন চাওয়ার জন্য আদালতে গিয়েছিলেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬