স্কুলে ছড়ানো দুর্গন্ধে একে একে হাসপাতালে ছয় শিক্ষার্থী

০৯ মে ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
টেক্সাস অঙ্গরাজ্যের ক্যানে ক্রিক হাইস্কুল

টেক্সাস অঙ্গরাজ্যের ক্যানে ক্রিক হাইস্কুল © নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে মজা করে দুর্গন্ধযুক্ত রাসায়নিক স্প্রে করেছিল এক শিক্ষার্থী। এতে একে একে ছয় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বন্ধই রাখতে হয়েছে স্কুলটি। ঘটনার শুরু হয় গত বুধবার।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের ক্যানে ক্রিক হাইস্কুলে প্রথম দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। দুর্গন্ধ কোথা থেকে ছড়িয়েছে, তা বের করতে পুরো ভবনে তল্লাশি চালান ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে কোনো উৎস খুঁজে পায়নি।

পরদিনও দুর্গন্ধ থাকলেও খোলা হয় স্কুল। এরপর দুর্গন্ধের কারণে মাথাব্যথার শিকার হয় ছয় শিক্ষার্থী। তাদের ভর্তি করতে হয় হাসপাতালে। অসুস্থ হয়ে পড়ে আটজন। বাধ্য হয়ে পরবর্তী কয়েক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় স্কুলটি। যদিও বাতাসের মান ঠিক ছিল বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

দুর্গন্ধ নিয়ে প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে সামনে আসে নতুন এক তথ্য। গত শুক্রবার স্কুলেরই এক শিক্ষার্থী দুর্গন্ধযুক্ত রাসায়নিক স্প্রে করে। তবে স্কুল কর্তৃপক্ষের ধারণা, জোট বেঁধে কয়েকজন শিক্ষার্থী এ কাজ করেছে।

ফায়ার সার্ভিস বলছে, স্প্রের নাম ‘হেনসগাউক্ট ফার্ট স্প্রে’। মজা করতে এটি ব্যবহার করা হয়। মলমূত্র ও বমির মতো দুর্গন্ধ ছড়ায়। স্কুলের অধ্যক্ষ জেফ স্টিচলার ই–মেইলে শিক্ষার্থীদের অভিভাবকদের বলেছেন, বিষয়টি নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। শিক্ষার্থীদের আচরণবিধি ও টেক্সাসের আইন অনুযায়ী বিষয়টির সমাধান হবে।

ঢাবি শিক্ষার্থীদের আইডি কার্ডে যুক্ত হয়েছে কিউআর কোড
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 
  • ২৯ জুন ২০২৬
প্রশিক্ষণ ছাড়া পদোন্নতি পাবেন না ঢাবির প্রভাষক-সহকারী অধ্যা…
  • ২৯ জুন ২০২৬
থেরাপির সঙ্গে হাঁটাচলা-ব্যায়ামের পরামর্শ, জানা গেল মির্জা আ…
  • ২৯ জুন ২০২৬
১৫ হাজার টাকার কিস্তির চাপে সেই প্রবাসীর স্ত্রীকে হত্যা
  • ২৯ জুন ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের সেরা ৯ স্কলারশিপ
  • ২৯ জুন ২০২৬