মসজিদে নববীর ইমাম মারা গেছেন

০৮ মে ২০২৩, ০৭:২৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
ইমাম আল শেখ ক্বারী মুহাম্মাদ খলিল

ইমাম আল শেখ ক্বারী মুহাম্মাদ খলিল © সংগৃহীত

মদিনার মসজিদে নববীর ইমাম আল শেখ ক্বারী মুহাম্মাদ খলিল মারা গেছেন। দীর্ঘ বছর ধরে ক্বারী মুহাম্মাদ খলিল মসজিদে নববীর ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মসজিদ আল কাবারও ইমাম চিলেন।

সোমবার (৮ মে) স্থানীয় সময় মাগরিবের নামাজের পর মসজিদ আল নববীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জীবনের দীর্ঘ সময় তিনি এখানে অতিবাহিত করেছেন।  

মুসলিম বিশ্বে তিনি অত্যন্ত সুপরিচিত এক ইমাম ছিলেন। তার সুরেলা কুরআন তেলাওয়াত এবং ইসলামিক জ্ঞান যে কাউকে মুগ্ধ করত। তার মৃত্যুতে অনুসারী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

তার জানাজা নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। যাদের মধ্যে রয়েছে সৌদি ও বিদেশি নাগরিক।  

হারামাইন শরীফাইন এর ফেসবুক পোস্টে বলা হয়েছে, ক্বারী মুহাম্মাদ খলিল মসজিদে নবীবিতে তারাবির নামাজে গেস্ট ইমান হিসেবে দায়িত্ব পালন করতেন। 

এদিকে তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে মুসলিম কমিউনিটি। সবাই তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।  

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬