রাজা তৃতীয় চার্লসের ঐতিহাসিক অভিষেক

০৭ মে ২০২৩, ০৮:৪৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
রাজা তৃতীয় চার্লসের ঐতিহাসিক অভিষেক

রাজা তৃতীয় চার্লসের ঐতিহাসিক অভিষেক © সংগৃহীত

লন্ডন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এক জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানে রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরানো হয়েছে। যুক্তরাজ্যের গত ৭০ বছরে এটি ছিল এ ধরনের প্রথম অনুষ্ঠান। রাজা চার্লসের অভিষেকের কিছুক্ষণ পরই তার স্ত্রী ক্যামিলার অভিষেক হয় রানি হিসেবে।

রাজা চার্লসের মাথায় রাজমুকুট পরানোর পর পরই ওয়েস্টমিনস্টার অ্যাবির ভেতরে এবং বাইরে “গড সেভ দ্য কিং” ধ্বনি শোনা যায়। যুক্তরাজ্য জুড়ে তোপধ্বনি দিয়ে এবং ওয়েস্টমিনস্টার অ্যাবির ঘণ্টা দুই মিনিট ধরে বাজিয়ে এই মূহুর্তটি উদযাপন করা হয়। হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দিতে বাকিংহাম প্রাসাদ এবং ট্রাফালগার স্কোয়ারের মাঝখানের প্রশস্ত সড়কটিকে সমবেত হন।

অভিষেকের আনুষ্ঠানিকতা শেষে রাজা চার্লস এবং রানি ক্যামিলা একটি সোনালি স্টেট কোচে বাকিংহাম প্রাসাদে ফিরে যান। পরে রাজা চার্লস বাকিংহাম প্রাসাদের সামনে জড়ো হওয়া জনতাকে দেখা দিতে রাজমুকুট পরে প্রাসাদের বারান্দায় আসেন রাজপরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে।

তবে প্রিন্স হ্যারিকে রাজপ্রাসাদের বারান্দায় দেখা যায়নি। তিনি ওয়েস্টমিনস্টার অ্যাবির অভিষেক অনুষ্ঠানে হাজির ছিলেন, তবে বাকিংহাম প্রাসাদের আনুষ্ঠানিকতায় তাকে যোগ দিতে বলা হয়নি। প্রিন্স হ্যারি ওয়েস্টমিনস্টার অ্যাবি থেকেই হিথ্রো বিমানবন্দরে রওনা হন বলে জানা গেছে।

আরও পড়ুন: রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনায় যোগ দিলেন শেখ হাসিনা

এর আগে সকালে রাজা চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা বাকিংহাম প্রাসাদ থেকে শোভাযাত্রা করে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এসে পৌঁছার পর সেখানে অভিষেক অনুষ্ঠান শুরু হয়।

লন্ডন সময় সকাল এগারোটায় অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান, ধর্মীয় নেতা এবং কমনওয়েলথের নেতারা ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এসে তাদের আসন গ্রহণ করেন।

সত্তর বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও তিনি আরো ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়। চার্লস যুক্তরাজ্য ও আরো ১৪টি রাষ্ট্রের রাজত্ব পান গত সেপ্টেম্বরে, যখন তার মা এলিজাবেথ সিংহাসনে বসার ৭০ বছর পর মারা যান।

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 
  • ২৯ জুন ২০২৬
প্রশিক্ষণ ছাড়া পদোন্নতি পাবেন না ঢাবির প্রভাষক-সহকারী অধ্যা…
  • ২৯ জুন ২০২৬
থেরাপির সঙ্গে হাঁটাচলা-ব্যায়ামের পরামর্শ, জানা গেল মির্জা আ…
  • ২৯ জুন ২০২৬
১৫ হাজার টাকার কিস্তির চাপে সেই প্রবাসীর স্ত্রীকে হত্যা
  • ২৯ জুন ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের সেরা ৯ স্কলারশিপ
  • ২৯ জুন ২০২৬
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্র…
  • ২৯ জুন ২০২৬