৫০ হাজার টাকা না পেয়ে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

০৫ মে ২০২৩, ১২:২৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
নিহত শফিউল ইসলাম

নিহত শফিউল ইসলাম © সংগৃহীত

চট্টগ্রামে মুক্তিপণের ৫০ হাজার না পেয়ে এগারো বছরের এক শিশুকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ   করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে লাশ ইট ও বালিশ চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়। ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে নগরের চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা গোলাপের দোকান তৌসিফের সেমিপাকা নির্মাণাধীন কলোনি থেকে  শফিউল ইসলাম রহিম (১১) নামের এই  শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ভুক্তভোগী শফিউল  ইসলাম ওই এলাকার সেলিম উদ্দিনের ছেলে। শফিউল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দগাঁও থানার কাপ্তাই সড়কের  চাঁন মিয়া ফকিরের বাড়ির মৃত আবুল কালামের ছেলে মো. আজম খান (৩২) ও পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার মো. ইউসুফের ছেলে মুজিবুর দৌলা হৃদয় (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দগাঁও থানার পশ্চিম মোহরা চাঁন মিয়া ফকিরের বাড়ি এলাকা থেকে গত ২৯ এপ্রিল শফিউল নিখোঁজ হয়। নিখোঁজের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সেলিম উদ্দিন থানায় অভিযোগ দাখিল করেন। পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রথমে অভিযুক্ত আজমকে শনাক্ত করে। পরে গতকাল বুধবার  অভিযান চালিয়ে নগরের হালিশহর পানির কল এলাকা থেকে আজম খানকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক পরবর্তীতে অপহরণ এবং হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আজমের বন্ধু হৃদয়কেও গ্রেপ্তার করে পুলিশ।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ নির্মাণাধীন ভবনের একটি রুম থেকে বালি ও ইট দিয়ে চাপা অবস্থায় উদ্ধার করা হয়। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মরদেহ  উদ্ধারের  পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬