কর্মীর বিয়েতে বাংলাদেশে উড়ে এলেন সৌদি নিয়োগকর্তা, মুগ্ধ আতিথেয়তায়

০৪ মে ২০২৩, ০৭:৫৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
কর্মীর বিয়েতে বাংলাদেশে উড়ে এলেন সৌদি নিয়োগকর্তা সালেহ আল সেনাইদি

কর্মীর বিয়েতে বাংলাদেশে উড়ে এলেন সৌদি নিয়োগকর্তা সালেহ আল সেনাইদি © সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশি এক কর্মচারীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন সৌদি আরবের একটি প্রতিষ্ঠানের নিয়োগকর্তা। এ তথ্য জানানো হয়েছে গালফ নিউজের এক প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটিকে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহও ছিল তার এই ভ্রমণের অন্যতম কারণ।

সালেহ আল সেনাইদি নামের ওই ব্যক্তি গালফ নিউজকে জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি তার এক বন্ধুর সঙ্গে রাজধানী ঢাকায় এসেছিলেন। এরপর তারা দুইজন মিলে বিয়ের অনুষ্ঠানে হাজির হন।

তার কর্মী সম্পর্কে সালেহ আল সেনাইদি বলেন, তার সঙ্গে আমার পরিচয় পাঁচ বছর ধরে। তার সততা এবং কাজের প্রতি আগ্রহের কারণে আমি তার ওপর অনেকটাই নির্ভরশীল। আমার এই ভ্রমণের উদ্দেশ্য ছিল দূরত্ব কমানো, ভ্রাতৃত্ববোধ এবং মানবতার অনুভূতি বৃদ্ধি করা, নতুন অভিজ্ঞতার সংস্পর্শে আসা আর অন্যদের আচার-অনুষ্ঠান এবং ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া।

সৌদি এ নিয়োগকর্তা বলেন, ও (কর্মচারী) যখন আমাকে বিয়ের দাওয়াত দিয়েছিল, আমি তার অনুরোধে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। এছাড়াও আরও অনেক বাংলাদেশি তাকে লাঞ্চ, ডিনার এবং চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি বাংলাদেশিদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ।

সালেহ আল সেনাইদি বলেন, তারা আমার প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন, তা বর্ণনা করা সম্ভব না। আমাদের আসার খবরে মনে হচ্ছিল যে, পুরো জেলার মানুষ আমাদের স্বাগত জানাতে চলে এসেছেন। তাদের মধ্যে কেউ কেউ সৌদি আরবে কাজ করতেন। তারা তাদের কাজ এবং স্মৃতির কথা স্মরণ করেন।

বাংলাদেশি এবং সৌদি বিয়ের মধ্যে একটি মিল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দুই দেশের পাত্রকে তার বাবা, চাচা এবং আত্মীয়রা গাড়িতে করে কনের বাড়িতে নিয়ে যান। সেখানেই বিয়ের অনুষ্ঠান হয়।

কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করার আহ্বান জানিয়ে সৌদি আরবের নিয়োগকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তারা আপনার ভাই। তাদের অবজ্ঞা বা অবহেলা করবেন না। তারা আপনার মতোই মানুষ, কিন্তু পরিস্থিতি তাদের জীবিকার সন্ধানে পরিবার এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950