শিক্ষকের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ২২ শিক্ষার্থী অজ্ঞান

০৪ মে ২০২৩, ১০:০২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
এ্যম্বুল্যান্স

এ্যম্বুল্যান্স © ফাইল ফটো

শিক্ষকের জন্মদিনের উৎসবের সময় অপ্রত্যাশিত ঘটনা হচ্ছে শিক্ষার্থীদের অসুস্থতা। সম্প্রতি এমনি এক ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণ দিল্লির একটি স্কুলে। বুধবার (৩ মে) মেহরাউলির সরকারি স্কুলে একজন শিক্ষকের জন্মদিন উদযাপনের সময় ২২ শিশু অজ্ঞান হয়ে পড়ে। খবর এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, কিছু স্কুল ছাত্র অজ্ঞান হয়ে গেছে এবং তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শিক্ষার্থী এবং কর্মীরা এই অনুষ্ঠান উদযাপনে জড়ো হওয়ার সময় একটি মরিচ স্প্রে ক্যানিস্টার অসাবধানতাবশত স্প্রে করা হলে এ ঘটনা ঘটে। পরে জানা যায় যে ক্যানিস্টারটি একটি ডিওডোরেন্ট বোতল ভেবে ভুল স্প্রে করা হয়, যার ফলে দুর্ঘটনাবশত ক্ষতিকারক পদার্থটি বেরিয়ে যায়। ফলে দূষিত কায়ুতে শ্বাস নেওয়ার কারণে ২২ শিশু অজ্ঞান হয়ে পড়ে।

আরও পড়ুন: চার ক্যাটাগরির পদে ১৮৩ জন নিয়োগ দেবে বস্ত্র অধিদপ্তর।

ঘটনার পর স্কুলের কর্মীরা দ্রুত প্রতিক্রিয়া এবং জরুরী পরিষেবাগুলি নিশ্চিত করেছে এবং আগ শিক্ষার্থীরা তাৎক্ষণিক চিকিৎসা সেবা পেয়েছে।

এই বিষয়ে আরও তদন্ত এখনও চলছে। কারণ কর্তৃপক্ষ বিস্তারিত কিছু যানায়নি। ভবিষ্যতে যাতে এ ধরণে ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950