সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাইয়ের মৃত্যু

০২ মে ২০২৩, ০২:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ ৭ জন নিহত

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ ৭ জন নিহত © সংগৃহীত

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ ৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে একই পরিবারের ৬ জনই সম্পর্কে আপন ভাই। নিহতদের নাম রিম, সালেম, মোহম্মদ, সৌদ, ইয়াহইয়া এবং হামদান বলে জানা গেছে। নিহতদের মধ্যে সবার বড় ভাইয়ের বয়স ১৭ বছর। আর সবার ছোট শিশুটির বয়স ছিল মাত্রা আড়াই বছর। খবর গলফ নিউজের। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার তায়েফ-আল-আবহা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা রোববার মদিনা থেকে আল-আবহায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্য গাড়ির চালকও প্রাণ হারান।

আরও পড়ুন: জাদুঘরে রাখা প্রদর্শনীর কলা খেয়ে ফেললেন এক শিক্ষার্থী

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের বাবা-মা এবং আরও তিন ভাই বোন। অবস্থা খারাপ হওয়ায় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। নিহতদের ভাই মোহাম্মদ সেলিম আল-ঘামদি জানিয়েছেন, তার পরিবারের সদস্যরা মদিনা থেকে আল-বাহাতে ফিরছিলেন। এ সময় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সবাইকে ওইদিনই আসর নামাজ শেষে সৌদির তাঈফে কবরস্থ করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence