টোকিও কলেজের ভিজিটিং প্রফেসর হলেন জ্যাক মা

০১ মে ২০২৩, ০২:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
জ্যাক মা

জ্যাক মা © ফাইল ছবি

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত টোকিও কলেজে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা । কলেজটিতে যোগ দেওয়ার জন্য জ্যাক মাকে আমন্ত্রণ জানানোর তথ্য নিশ্চিত করেছে টোকিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের সুপরিচিত এই উদ্যোক্তার নিয়োগের মেয়াদ চলতি বছরের অক্টোবর পর্যন্ত। তবে নিয়োগের চুক্তিটি বার্ষিক ভিত্তিতে নবায়নযোগ্য।

টোকিও কলেজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জ্যাক মা ২০২৩ সালের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলেজটিতে জ্যাক মা বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা বিষয়ে পরামর্শ দেবেন। তিনি ব্যবস্থাপনা ও ব্যবসা স্টার্টআপ বিষয়ে বক্তব্য দেওয়াসহ নানা কাজে নিযুক্ত থাকবেন।

টোকিও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশি গবেষক-গবেষণা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে টোকিও কলেজটি প্রতিষ্ঠা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬