বাস খাদে পড়ে মেক্সিকোতে নিহত ১৮

০১ মে ২০২৩, ০৯:৩১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
বাস খাদে পড়ে মেক্সিকোতে নিহত ১৮

বাস খাদে পড়ে মেক্সিকোতে নিহত ১৮ © সংগৃহীত

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন। নিহত ১৮ জনের মধ্যে ১১ জনই নারী। আহতদের মধ্যে অন্তত ১১  শিশুকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার (০১ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নায়ারিত প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় টুইটারে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, বাসটি একটি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় প্রায় ১৫ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে উদ্ধার তৎপরতা চালানো হয় বলে প্রসিকিউটর কার্যালয় জানায়।

আরও পড়ুন: বেকার ছেলেকে ভাত দিতে মানা করায় বাবাকে কুপিয়ে হত্যা

তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাসে থাকা সবযাত্রীই মেক্সিকান নাগরিক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ট্যাগ: মৃত্যু
পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক…
  • ২৯ জুন ২০২৬
৭ বছরের চেষ্টা, অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২৯ জুন ২০২৬
সামনে তোমাদের ভবিষ্যৎ, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে
  • ২৯ জুন ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য …
  • ২৯ জুন ২০২৬