দ্বাদশ শ্রেণিতে ৯০ শতাংশ নম্বর না পাওয়ায় মেলেনি বাসা ভাড়া

২৯ এপ্রিল ২০২৩, ০৩:৩৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

পরীক্ষায় কম নম্বর পাওয়ায় বাসা ভাড়া পাননি এক চাকরিজীবী। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর না পাওয়ায় তাকে বাড়ি ভাড়া দেওয়া হয়নি বলে জানা গেছে। 

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেঙ্গালুরুতে বাসা ভাড়া নিতে গিয়ে যোগেশ নামে এক ব্যক্তিকে নিজ সম্পর্কে বিস্তারিত তথ্য সরবারহ করতে হয়। সেখানে নিজের চাকরি, প্রতিষ্ঠানে যোগদানের কাগজ, আধার কার্ড ও প্যানকার্ডের কপি সংযুক্ত করে দেন তিনি। সেই সঙ্গে তাকে দিতে হয় বিভিন্ন শ্রেণির মার্কশিটও!

এত কিছু দেওয়ার পরও ওই ব্যক্তি বাসা ভাড়া পাননি। এর কারণ হিসেবে ব্রোকার ওই ব্যক্তিকে জানান, তার দ্বাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বর ৭৫ শতাংশ। কিন্তু বাড়িওয়ালা এমন একজনকে ভাড়া দিতে আগ্রহী, যার দ্বাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বর ৯০ শতাংশের বেশি। তাই তিনি ওই বাসা ভাড়া নেওয়ায় অযোগ্য বিবেচিত হয়েছেন।

স্ক্রিনশটে দেখা যায়, কথোপকথনের শুরুতে ভাড়াটিয়ার কাছে তাঁর লিংকড ইন প্রফাইল, চাকরির যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র এবং দশম ও দ্বাদশ শ্রেণির নম্বরপত্র চেয়েছেন মধ্যস্থতাকারী। সেগুলো চাহিদামতো সরবরাহ করা হয়। এরপর মধ্যস্থতাকারী মেসেজে জানান, মালিক তাঁকে বাসা ভাড়া দেবেন না। কারণ দ্বাদশ শ্রেণিতে তিনি ৭৫ শতাংশ নম্বর পেয়েছেন। বাসার মালিক চান, ভাড়াটিয়া যেন অন্তত ৯০ শতাংশ নম্বরধারী হন।

স্থানীয় বাজার বিশ্লেষকরা বলেছেন, সম্পত্তির মূল্যের অনুপাতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকেও বেঙ্গালুরুর জমির মালিকরা বেশি ভাড়া নিচ্ছেন। 

পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক…
  • ২৯ জুন ২০২৬
৭ বছরের চেষ্টা, অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২৯ জুন ২০২৬
সামনে তোমাদের ভবিষ্যৎ, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে
  • ২৯ জুন ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য …
  • ২৯ জুন ২০২৬