ধূমপান দেখে ফেলায় অষ্টম শ্রেণির ছাত্রকে খুন করল দুই সহপাঠী

২৯ এপ্রিল ২০২৩, ১১:৪৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
অষ্টম শ্রেণির ছাত্রকে খুন করল দুই সহপাঠী

অষ্টম শ্রেণির ছাত্রকে খুন করল দুই সহপাঠী © প্রতীকী ছবি

স্কুলের মধ্যে ধূমপান করছিল দুই সহপাঠী। তা দেখে ফেলেছিল এক ছাত্র (১২)। ধূমপান করার কথা স্কুলের শিক্ষকদের জানানোর হুঁশিয়ারি দিয়েছিল সে। এ কারণে অষ্টম শ্রেণির ওই পড়ুয়াকে খুনের অভিযোগ উঠল তার দুই সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ভারতের দিল্লির বদরপুর এলাকার। শুক্রবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ জানিয়েছে, গত ২৭ এপ্রিল রাতে একটি নর্দমা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে স্কুলের পোশাক ছিল। উদ্ধার করা হয় তার স্কুলের ব্যাগ। যার মধ্যে বই-খাতা ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় রক্তমাখা পাথর ও তোয়ালেও। মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় দিল্লির এমসে।

পরে মরদেহ চিহ্নিত করে তার পরিবার। ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুল যাওয়ার পর আর ফেরেনি সে। এর পরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। উদ্ধার হয় মরদেহ। নিকটবর্তী এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সূত্রে দুই সহপাঠীকে আটক করা হয়। তাদের জেরা করেই খুনের রহস্যভেদ করেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, স্কুলের মধ্যে দুই ছাত্র ধূমপান করেছিল। তা দেখে ফেলেছিল ওই ছাত্র। ধূমপানের কথা সে স্কুলের সবাইকে জানাবে বলে হুঁশিয়ারি দেয়। এর পরইনির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করে তার দুই সহপাঠী। এর জেরেই মৃত্যু হয়েছে তার। আনন্দবাজার।

আদ্-দ্বীন হাসপাতালের রিটের পরবর্তী শুনানি ৬ জুলাই
  • ২৯ জুন ২০২৬
জুনে দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, ব্…
  • ২৯ জুন ২০২৬
চীনের টুরিস্ট ভিসার আদ্যোপান্ত
  • ২৯ জুন ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন ব্রাজিল-জাপানের ব্লকবাস্টার ম্যাচ
  • ২৯ জুন ২০২৬
জাতীয় সংসদে অর্থবিল ২০২৬ পাস
  • ২৯ জুন ২০২৬
১৫ মিনিটের ভাইভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পৃথিবীর কোথা…
  • ২৯ জুন ২০২৬