গণিতে ১০০-তে ১০০, ফিজিক্সে ৯৫, সামান্থার দশম শ্রেণির রেজাল্ট ভাইরাল

২৮ এপ্রিল ২০২৩, ১২:৩২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
সামান্থা ও তার রেজাল্ট কার্ড

সামান্থা ও তার রেজাল্ট কার্ড © সংগৃহীত

তিনি যে ভাল অভিনেত্রী, সে বিষয়ে সন্দেহ নেই কারও। কিন্তু স্কুলে যে তিনি একজন মেধাবী ছাত্রীও ছিলেন, তা অনেকেরই অজানা ছিল। এবার সেটাই জানিয়ে দিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা। সম্প্রতি নিজের দশম শ্রেণির পরীক্ষার রেজাল্টের ছবি টুইটারে শেয়ার করেছেন ‘আন্তাভা গার্ল’ খ্যাত সামান্থা। যা দেখার পর অনুরাগীরা তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন। 

ভাইরাল হওয়া ওই রিপোর্ট কার্ডে দেখা গেছে, দশম শ্রেণির পরীক্ষায় ইংরাজির দ্বিতীয় পত্রে ৭৪ পাওয়া বাদে বাকি প্রায় প্রত্যেকটি বিষয়েই তিনি ৮০-র উপরে নাম্বার পেয়েছেন। এমনকী অঙ্কের প্রথম পত্রে পেয়েছেন ১০০তে ১০০, দ্বিতীয় পত্রে ৯৯। এছাড়াও পদার্থবিদ্যায় ৯৫ এবং উদ্ভিদবিদ্যায় ৮৪ পেয়েছিলেন তিনি। শুধুই কি বিজ্ঞান বিভাগে ভাল নাম্বার? না, ইতিহাস-ভূগোলেও তাঁর নাম্বার অবাক করবে অনেককে। ইতিহাসে পেয়েছিলেন ৯১ এবং ভূগোলে ৮৩। ইংরাজি, তামিলেও ৮০-৯০ এর ঘরে নাম্বার পেয়েছেন তিনি।

সামান্থার এমন রেজাল্ট দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। রিপোর্ট কার্ডের একপাশে অভিনেত্রী সম্পর্কে শিক্ষকরা লিখে দেন, ‘সামান্থা এই স্কুলের সম্পদ।’ 

সামান্থার এক অনুরাগী ওই রিপোর্ট কার্ডের ছবিগুলো প্রথম পোস্ট করেন টুইটারে। সেখানে তিনি লেখেন, “একজন টপার, সর্বত্রই টপার। পড়ুয়া হিসাবে হোক, অভিনেত্রী হিসাবে হোক কিংবা অন্য যে কোনও ভূমিকাই হোক না কেন, সবেতেই তিনি সেরা।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950