একাই ৪০ নারীকে বিয়ে করলেন ‘রূপচাঁদ’

২৭ এপ্রিল ২০২৩, ০২:৪৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
 বিয়ে

বিয়ে © প্রতীকী ছবি

বিশ্বের অনেক দেশেই পুরুষের বহুবিবাহ প্রচলিত। এসব দেশে সাধারণত এক,দুই, তিন কিংবা চার নারীকে বিয়ে করতে দেখা যায়। তবে কারও স্ত্রী সংখ্যা যদি হয় ৪০ জন তাহলে তা যে কাউকে অবাক করতে বাধ্য। আর সম্প্রতি এমনই এক ব্যক্তির সংখ্যা পাওয়া গেছে ভারতের বিহারে।

আদমশুমারির তথ্য সংগ্রহ করতে গিয়ে এ তথ্য জানতে পারেন কর্মীরা। রাজ্যটিতে কর্মীরা যখন বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কেরতে যান, তখন একে একে কয়েকজন নারী নিজের স্বামীর নাম বলেন ‘রূপচাঁদ’। শুরুতে আদমশুমারির তথ্য সংগ্রহে যাওয়া কর্মীরা ততটা গুরুত্ব না দিলেও একই নাম বারবার আসতে থাকায় অবাক হয়ে যান। গুনে দেখা যায়, একে একে ৪০ জন নারী তাঁদের স্বামীর নাম একই বলেছেন।

আরো  পড়ুন: গুচ্ছের আবেদন সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই

পরে কর্মীরা ওই নারীদের সন্তানদের কাছে বাবার নাম জিজ্ঞাসা করেন। সবাই একই উত্তর দেন, তাঁদের বাবার নাম রূপচাঁদ। পরে আদমশুমারিতে এই নাম নথিভুক্ত করা হয়। তবে রূপচাঁদ নামে আদতে কোনো ব্যক্তি আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কেননা, আদমশুমারির তথ্য সংগ্রহে যাওয়া কর্মীরা এই তথ্য পেয়েছিলেন বিহারের এমন একটি এলাকা থেকে, যেখানে যৌনকর্মীরা বসবাস করেন।

ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহের সময় এই বিষয় নজরে আসে। সেখানে বসবাস করা নারীরা নিজেদের স্বামীর নামের জায়গায় রূপচাঁদ নামটি ব্যবহার করেন। তাঁদের সবার সন্তানদের বাবার নামের জায়গায় এ নাম ব্যবহার করা হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি থেকে , বিহার রাজ্যে আদমশুমারির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ৫০০ কোটি রুপি পরিচালনা ব্যয়ের এ প্রকল্পটি নিয়ে ইতোমধ্যে রাজ্যটিতে ব্যাপক আলোচনা চলছে। 

 

ট্যাগ: ভারত
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভ…
  • ১৮ এপ্রিল ২০২৬
নিজেই আবেদন করবেন যেভাবে
  • ১৮ এপ্রিল ২০২৬
রিমান্ড নামঞ্জুর করে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে কারাগারে পা…
  • ১৮ এপ্রিল ২০২৬