বিশপ সভায় নারীদের ভোট দেওয়ার অধিকার দিয়েছেন পোপ ফ্রান্সিস

২৭ এপ্রিল ২০২৩, ০২:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
নারীদের ভোট দেওয়ার অধিকার দিয়েছেন পোপ ফ্রান্সিস

নারীদের ভোট দেওয়ার অধিকার দিয়েছেন পোপ ফ্রান্সিস © সংগৃহীত

বিশপদের আসন্ন সভায় মহিলাদের ভোট দেওয়ার অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পোপ ফ্রান্সিস। ফ্রান্সিস সিনড অফ বিশপস পরিচালনাকারী নিয়ম পরিবর্তনে অনুমোদন করে এ সিদ্ধান্ত নিয়েছেন। 

বুধবার ভ্যাটিকান তার অনুমোদনকৃত পরিবর্তনগুলি প্রকাশ করেছে বলে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্যা গার্ডিয়ানস।

প্রতিবেদনে বলা হয়, ভ্যাটিকান একটি সংস্থা যা বিশ্বের বিশপদেরকে পর্যায়ক্রমিক বৈঠকের জন্য একত্রিত করে। সংস্থাটি মহিলাদের ভোটের অধিকারের জন্য কয়েক দশক ধরে দাবি করে আসছিল। এ বিষয়ে এক সভা শেষে বিশপরা নির্দিষ্ট প্রস্তাবে ভোট দেন এবং পোপের কাছে হস্তাস্তর করেন।

সকল বিষয় বিবেচনায় একটি নথি তৈরী করা হয়েছে। তাতে বলা হয়, এখন পর্যন্ত শুধুমাত্র পুরুষরাই ভোট দিতে পারত। তবে নতুন পরিবর্তনের অধীনে, পাঁচ ধর্মীয় বোন (নারী) ধর্মীয় আদেশের জন্য ভোটদানের প্রতিনিধি হিসাবে পাঁচ পুরোহিতের সাথে যোগ দিতে পারবেন।

এছাড়াও, ফ্রান্সিস সিন্ডের ৭০ নন-বিশপ সদস্য নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের অর্ধেক নারী সদস্য থাকব বলে জানিয়েছেন তিনি। এর আগে সিনডের দায়িত্বে থাকা কার্ডিনাল মারিও গ্রেচ জোর দিয়েছিলেন যে পরিবর্তনের সাথে অক্টোবরের সভায় জড়ো হওয়া প্রতিনিধিদের প্রায় ২১% নন-বিশপ হবেন, সেই দলের অর্ধেক মহিলা থাকবেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬