হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

২৬ এপ্রিল ২০২৩, ০৩:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
জেসিন্ডা আরডার্ন

জেসিন্ডা আরডার্ন © ফাইল ছবি

শিক্ষক হিসেবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। একটি সেমিস্টারের জন্য তিনি এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর সিএনএন-এর।

হার্ভার্ড ক্যানেডি স্কুলে দ্বৈত ফেলোশিপে নিযুক্ত হয়েছেন জেসিন্ডা। সেখানে ‘অ্যাঞ্জেলোপোলোস গ্লোবাল পাবলিক লিডারস ফেলো’ প্রোগ্রামে কাজ করবেন তিনি।

হার্ভার্ড কেনেডি স্কুলের ডিন ডগলাস এলমেনডর্ফ বলেছেন, জেসিন্ডা আরডার্ন বিশ্বকে শক্তিশালী এবং সহানুভূতিশীল রাজনৈতিক নেতৃত্ব দেখিয়েছেন।

তিনি তার কাজের মাধ্যমে নিউজিল্যান্ডের বাইরেও সম্মান অর্জন করেছেন। তিনি আমাদের ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি নিয়ে আসবেন।

এ বিষয়ে নিউজিল্যান্ডের এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, সহকর্মী হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে পেরে অবিশ্বাস্যভাবে ভালো বোধ করছি। এটি কেবল আমাকে অন্যদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করার সুযোগই দেবে না, এটি আমাকে শেখার সুযোগ দেবে।

ইনস্টাগ্রামে করা এক পোস্টে তিনি বলেন, যদিও আমি একটি সেমিস্টারের জন্য চলে যাব। কিন্তু ফেলোশিপ শেষে ফিরে আসব। কারণ, সর্বোপরি নিউজিল্যান্ডেরই বাসিন্দা।

৫ বছরেরও বেশি সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আরডার্ন। গত জানুয়ারিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬