হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

২৬ এপ্রিল ২০২৩, ০৩:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
জেসিন্ডা আরডার্ন

জেসিন্ডা আরডার্ন © ফাইল ছবি

শিক্ষক হিসেবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। একটি সেমিস্টারের জন্য তিনি এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর সিএনএন-এর

হার্ভার্ড ক্যানেডি স্কুলে দ্বৈত ফেলোশিপে নিযুক্ত হয়েছেন জেসিন্ডা। সেখানে ‘অ্যাঞ্জেলোপোলোস গ্লোবাল পাবলিক লিডারস ফেলো’ প্রোগ্রামে কাজ করবেন তিনি।

হার্ভার্ড কেনেডি স্কুলের ডিন ডগলাস এলমেনডর্ফ বলেছেন, জেসিন্ডা আরডার্ন বিশ্বকে শক্তিশালী এবং সহানুভূতিশীল রাজনৈতিক নেতৃত্ব দেখিয়েছেন।

তিনি তার কাজের মাধ্যমে নিউজিল্যান্ডের বাইরেও সম্মান অর্জন করেছেন। তিনি আমাদের ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি নিয়ে আসবেন।

এ বিষয়ে নিউজিল্যান্ডের এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, সহকর্মী হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে পেরে অবিশ্বাস্যভাবে ভালো বোধ করছি। এটি কেবল আমাকে অন্যদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করার সুযোগই দেবে না, এটি আমাকে শেখার সুযোগ দেবে।

ইনস্টাগ্রামে করা এক পোস্টে তিনি বলেন, যদিও আমি একটি সেমিস্টারের জন্য চলে যাব। কিন্তু ফেলোশিপ শেষে ফিরে আসব। কারণ, সর্বোপরি নিউজিল্যান্ডেরই বাসিন্দা।

৫ বছরেরও বেশি সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আরডার্ন। গত জানুয়ারিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক…
  • ২৯ জুন ২০২৬
৭ বছরের চেষ্টা, অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২৯ জুন ২০২৬
সামনে তোমাদের ভবিষ্যৎ, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে
  • ২৯ জুন ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য …
  • ২৯ জুন ২০২৬