কর্মচারীকে ১৫০০ কোটি টাকার বাড়ি উপহার দিলেন মুকেশ আম্বানী

২৬ এপ্রিল ২০২৩, ১২:০৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
মুকেশ আম্বানি ও মনোজ মোদী

মুকেশ আম্বানি ও মনোজ মোদী © সংগৃহীত

এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি নিজের এক কর্মচারীকে উপহারস্বরূপ ২২ তলা বিশিষ্ট একটি বাড়ি উপহার দিয়েছেন। ভারতীয় দৈনিক আনন্দ বাজারের প্রতিবেদন অনুযায়ী, বাড়িটির দাম ভারতীয় মুদ্রায়  ১ হাজার ৫০০ কোটি রুপি।

ভারতের সবচেয়ে ধনী রাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী ‍মুম্বাইয়ের নেপিয়ান সি রোডে অবস্থিত বিলাসবহুল এ ভবনটি। নিজের যে কর্মচারীকে এই বাসভবনটি উপহার দিয়েছেন আম্বানি, তার নাম মনোজ মোদি।

ভারতের বর্তমান বাজারমূল্য অনুযায়ী মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা নেপিয়ান সি রোডে প্রতি বর্গফুট জায়গার দাম ৪৫ হাজার থেকে ৭০ হাজার রুপি। মনোজকে যে বহুতলটি উপহার দিয়েছেন আম্বানি, সেটির আয়তন ১ দশমিক ৭ লাখ বর্গফুট। ভবনটির নাম রাখা হয়েছে ‘বৃন্দাবন’।

তবে ঠিক কী কারণে নিজের কর্মচারীকে এত দামী উপহার দিলেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায় নি। মুকেশ আম্বানি আম্বানির ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, আম্বানি গ্রুপের প্রধান কোম্পানি রিলায়েন্সে দীর্ঘদিন ধরে কাজ করেছেন মনোজ। বর্তমানে এই গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান রিলায়েন্স জিয়োর পরিচালক তিনি।

সূত্রের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে আম্বানি গ্রুপের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের যে কোটি কোটি ডলারের চুক্তি হয়েছে, সেগুলোর সাফল্যের পেছনে মনোজ মোদির ব্যাপক ভূমিকা রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে কাজ করতে করতে আম্বানি গ্রুপের অংশে পরিণত হওয়া মনোজ মোদির বিশ্বস্ততা ও পরিশ্রমেও মুগ্ধ মুকেশ আম্বানি। তারই পুরস্কার হিসেবে কর্মচারীকে এ উপহার দিয়েছেন তিনি।

পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক…
  • ২৯ জুন ২০২৬
৭ বছরের চেষ্টা, অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২৯ জুন ২০২৬
সামনে তোমাদের ভবিষ্যৎ, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে
  • ২৯ জুন ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য …
  • ২৯ জুন ২০২৬