৫৫ বছর বয়সে দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেলেন বিজেপি মূখ্যমন্ত্রী

২৫ এপ্রিল ২০২৩, ১০:৩৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেলেন বিজেপি মূখ্যমন্ত্রী

দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেলেন বিজেপি মূখ্যমন্ত্রী © সংগৃহীত

৫৫ বছর বয়সে দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেছেন ভারতের উত্তরপ্রদেশের বরেলির মূখ্যমন্ত্রী রাজেশ মিশ্র ওরফে পাপ্পু ভারতোল। মঙ্গলবার (২৫ এপ্রিল) উত্তরপ্রদেশে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন প্রাক্তন এই বিজেপি নেতা। খবর আনন্দবাজার পত্রিকা।

ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আগেই। কিন্তু দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। অবশেষে সেই পরীক্ষাতেও পাশ করলেন পাপ্পু।

ফলাফল পেয়ে বিজেপি নেতা রাজেশ জানান, ফলাফলে তিনি দারুণ খুশি। তবে তিনটি বিষয়ের নম্বর প্রত্যাশামতো হয়নি। তিনি ওই ৩টি বিষয়ের নম্বর রিভিউ করাবেন। তাতেও না বাড়লে আদালতে যাবেন।

এদিকে মঙ্গলবার ফলাফল ঘোষণার পর রাজেশের সমর্থকরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। তারা জানিয়েছেন, নিজের চেষ্টাতেই পরীক্ষায় পাশ করেছন সাবেক এই নেতা। এক সমর্থক বলেন, ‘‘তার বয়সে অন্য লোকজন আরামে দিন কাটাতে পছন্দ করেন। আমাদের নেতা কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিয়েছেন। তাতে পাশ করেছেন। সমাজকে তিনি বার্তা দিয়েছেন, পড়াশোনার কোনও বয়স হয় না। ইচ্ছা থাকলে যেকোনো বয়সে পড়াশোনা করা যায়।’’

ট্যাগ: ভারত
প্রবীণ সাংবাদিকদের জন্য সরকার অবসরভাতা চালুর উদ্যোগ নিয়েছে:…
  • ১৮ এপ্রিল ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর ডিপিএল, স্বস্তি আর প্রত্যাশার কথা বললেন ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬