মোবাইল বিস্ফোরণে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

২৫ এপ্রিল ২০২৩, ০২:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
মোবাইল বিস্ফোরণে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

মোবাইল বিস্ফোরণে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত © সংগৃহীত

ভারতের কেরালায় সোমবার (২৪ এপ্রিল) মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আট বছরের এক শিশু মারা গিয়েছে। ওই শিশুর নাম আদিত্যশ্রী। সে কেরালার থিরুভিভামালার বাসিন্দা। স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত আদিত্যশ্রী। খবর এনডিটিভির।

পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইলে গেম খেলা এবং ভিডিও দেখা আদিত্যার সবচেয়ে প্রিয় ছিল। কাজের পর বাবা-মা বাড়ি ফিরলে তাই মেয়ের হাতে তুলে দিতে হতো মোবাইল। আর তা করতে গিয়েই ঘটে গেল অঘটন।

দেশটির পুলিশ বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানায়, আদিত্যশ্রী রাতে মোবাইল ফোন চালাচ্ছিল। রাত আনুমানিক সাড়ে ১০ টায় তার মুখে সেটি বিস্ফোরিত হয়।

আরও পড়ুন: প্রেমিকের বিয়েতে ছদ্মবেশে হাজির তরুণীর ভয়ঙ্কর কান্ড

পুলিশের প্রাথমিক ধারণা, মোবাইলের ব্যাটারিটি কোনো কারণে অতিরিক্ত গরম হয়ে পড়েছিল। তাতেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরিত মোবাইলটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন এলে আদিত্যাশ্রীর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। পুলিশও এই ঘটনার তদন্ত শুরু করেছে। মোবাইলটিতে কোনো গোলমাল ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950