প্রেমিকের বিয়েতে ছদ্মবেশে হাজির তরুণীর ভয়ঙ্কর কান্ড

২৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
প্রেমিকের বিয়ের আসরে অ্যাসিড ছুড়েছেন এক তরুণী

প্রেমিকের বিয়ের আসরে অ্যাসিড ছুড়েছেন এক তরুণী © আনন্দবাজার

বিয়ের পিঁড়িতে বসেছেন প্রাক্তন প্রেমিক। সে সময়ই যুবকের ছদ্মবেশ ধারণ করে বিয়ের আসরে ঢুকলেন ২২ বছরের এক তরুণী। তারপর বিয়ের অনুষ্ঠানের মধ্যেই প্রাক্তন প্রেমিকের গায়ে অ্যাসিড ছুড়লেন তিনি। এমনই অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে। ঘটনাটি ভারতের ছত্তীসগঢ়ের বস্তার জেলার। সোমবার এ ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

গত ১৯ এপ্রিল বিয়ের আসর বসেছিল। ১৯ বছরের এক তরুণীকে বিয়ে করতে গিয়েছিলেন ২৫ বছরের ডমরুধর বাঘেল। বিয়ের অনুষ্ঠান শুরুও হয়েছিল। সেই সময়ই ডমরুধরের প্রাক্তন প্রেমিকা সেখানে গিয়ে তাঁর গায়ে অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ। জখম হয়েছেন ওই যুবক, কনেসহ আরও ১০ জন।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বেশ কয়েক বছর ধরে ডমরুধরের সঙ্গে ২২ বছরের তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রাক্তন প্রেমিকের বিয়ের খবর পান। তরুণীর অভিযোগ, তাঁকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করছিলেন যুবক। সে কারণেই বদলা নিতে অ্যাসিড হামলার পরিকল্পনা করেন তিনি। তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

অ্যাসিড হামলার সময় বিয়েবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়েই ওই তরুণী অ্যাসিড ছোড়েন। প্রথমে হামলাকারীকে চিহ্নিত করা যায়নি। পরে তদন্তে নেমে ওই তরুণীকে পাকড়াও করে পুলিশ। খবর: আনন্দবাজার।

প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close