হংকংয়ের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হলেন জ্যাক মা

২৪ এপ্রিল ২০২৩, ০৯:০০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
জ্যাক মা

জ্যাক মা © ফাইল ফটো

আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা'কে তিন বছরের জন্য অনারাসি প্রফেসর হিসেবে নিয়পগের ঘোষণা দিয়েছে হংকং বিশ্ববিদ্যালয়। 

গতকাল শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এমন ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর গ্লোবাল টাইমসের।

জ্যাক মা'র প্রফেসর হওয়ার সংবাদটি নিশ্চিত করেছে জ্যাক মা ফাউন্ডেশন। সংস্থাটি জানায়, জ্যাক মা'র উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা ও দর্শনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এই কাজ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, জ্যাক মা ছয় বছরের মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এই ক্যাম্পাসের প্রতি তার আলাদা ভালোবাসা ও শিক্ষার প্রতি অনুরাগ আছে এবং তিনি সবসময়ই নিজের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী। ৩০ বছর পর ক্যাম্পাসে ফিরে তিনি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মিলে চিন্তাধারায় কাজ করা এবং শিক্ষা ও ব্যবসায়িক উদ্ভাবন নিয়ে গবেষণা চালিয়ে যাবেন।

এর আগে গত বছর টোকিও বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল জ্যাক মা'কে। সেখানে উন্নত কৃষি ও প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে তার গবেষণার ওপর তার মূল লক্ষ্য ছিল।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬