টুইটার ব্লু টিক হারালেন শাহরুখ বিরাট অমিতাভ বিবার কার্দাশিয়ানরা

২১ এপ্রিল ২০২৩, ১১:১০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
টুইটার ব্লু টিক হারালেন শাহরুখ বিরাট অমিতাভরা

টুইটার ব্লু টিক হারালেন শাহরুখ বিরাট অমিতাভরা © আনন্দবাজার

বলিউড তারকা, রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বহু গণ্যমান্য ব্যক্তি ‘বিশেষ’ হওয়ার পরিচিতি হারালেন অনেকেই। বৃহস্পতিবার টুইটার থেকে সরানো হল তাঁদের নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন। এ তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলি ও রাহুল গান্ধীর মতো ব্যক্তিত্বরাও।

এখন থেকে শুধুমাত্র যে টুইটার ব্যবহারকারীরা টাকা দিয়ে ‘ব্লু টিক’ পরিষেবা গ্রহণ করবেন, তাঁদের নামের পাশেই এই বিশেষ চিহ্ন বসবে। এর আগে টুইটারে প্রায় তিন লাখ ব্যবহারকারীর নামের পাশে ব্লু টিক বসত। যাঁর মধ্যে ছিলেন অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ থেকে সাংবাদিক। এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের নামের পাশ থেকে নীল চিহ্ন সরানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলের পর শাহরুখের মতোই টুইটারে ‘ব্লু টিক’ হারিয়েছেন, ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি ও কিম কার্দাশিয়ানের মতো তারকারাও। বিশেষ হওয়ার চিহ্ন হারিয়েছেন বিল গেটস থেকে শুরু করে পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিত্ব।

মাইক্রোব্লিগং সাইটের তরফে জানানো হয়েছে, এখন থেকে ‘ব্লু টিক’ রাখার জন্য মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে ব্যবহারকারীদের। কোনও সংস্থা যদি তাদের টুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়, সে ক্ষেত্রে খরচ করতে হবে অনেক বেশি, প্রায় ৮২ হাজার টাকা। আনন্দবাজার।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close