বিটিএসের দ্বিতীয় সদস্য হিসেবে সামরিক প্রশিক্ষণে জে-হোপ

২০ এপ্রিল ২০২৩, ১২:২২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM

© সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় সমর্থ সবার জন্য ১৮ থেকে ২১ মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ সে কারণে মঙ্গলবার সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জে-হোপ৷

রাজধানী সৌল থেকে ৮৭ কিলোমিটার পূর্বে অবস্থিত ওনজু সামরিক বুট ক্যাম্পে যোগ দেন জে-হোপ৷ এই সময় তার সমর্থকেরা তার ছবি নিয়ে ঐ এলাকায় উপস্থিত হয়েছিলেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশ মোতায়েন করতে হয়েছিল৷

এর আগে সোমবার সমর্থকদের এক প্ল্যাটফর্মে জে-হোপ বলেন, আমি পরে ফিরে আসবো৷

বিটিএস-এর দ্বিতীয় সদস্য হিসেবে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দিলেন জে-হোপ৷ গত ডিসেম্বরে প্রথম সদস্য হিসেবে সামরিক বাহিনীতে যোগ দেন ব্যান্ডের সবচেয়ে বয়স্ক সদস্য জিন৷

অ্যাথলিট ও সংগীত শিল্পীদের একটি অংশ কিছু শর্তে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে রেহাই পেয়ে থাকেন৷ তবে কে-পপ শিল্পীরা এই সুযোগ পান না৷

২০২৫ সালের মধ্যে বিটিএস-এর সব সদস্য সামরিক প্রশিক্ষণ শেষ করার পরিকল্পনা করছে বলে ব্যান্ডের এজেন্সি গতবছর জানিয়েছিল৷

সূত্র: DW বাংলা

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬