প্রচণ্ড গরমে কম্বল বিতরণ!

১৯ এপ্রিল ২০২৩, ১০:৩৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
বিমলেন্দু সিংহ রায়

বিমলেন্দু সিংহ রায় © সংগৃহীত

পুরো ভারত জুড়েই চলছে তীব্র তাপদাহ। আগামী কয়েকদিন এটি অব্যাহত থাকবে। গরমে মানুষের জীবন যেখানে হাঁসফাঁস করছেন; সেখানে মানুষদের কম্বল বিতরণ করেছেন এক বিধায়ক।

সম্প্রতি নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করেছেন। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

প্রখর রোদের তাপে এলাকার মানুষ হাঁসফাঁস করছেন, বহু অঞ্চলে বাসিন্দারা তীব্র জলকষ্টে ভুগছেন। এই সময় তাঁদের জলের ব্যবস্থা না করে হঠাৎ বিধায়ক কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন, সেই প্রশ্ন এখন বিরোধী ছাড়া সাধারণ মানুষেরও মুখেমুখে ঘুরছে। 

বিমলেন্দু সিংহ রায় অবশ্য বিতর্ক উড়িয়ে দাবি করেছেন, ‘‘যাঁদের সমালোচনা করা অভ্যেস তাঁরা করবেন। আসন্ন ইদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল। যদি সাধারণ মানুষের কাজে লাগে সেই জন্য সেগুলি দিয়েছিলাম।’’

ট্যাগ: ভারত
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬