সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটালো ভিবিডি

১৬ এপ্রিল ২০২৩, ০৯:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম বিভাগের স্বেচ্ছাসেবীরা

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম বিভাগের স্বেচ্ছাসেবীরা © টিডিসি ফটো

সুবিধাবঞ্চিতদের সাথে ঈদের খুশি আর আনন্দ ভাগাভাগি করতে ভিন্নধর্মী আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম বিভাগ। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদ আনন্দের হাসি ফোটাতে তারা ১০০জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের পোশাক ও খাবার বিতরণ করেছে।

রবিবার (১৬ এপ্রিল) প্রতিবারের মতো এবারও 'কিপ দিস ম্যাজিক এলাইভ' স্লোগানে ১১তম আসর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)। এসময় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে স্বেচ্ছাসেবকরা খেলাধুলা ও আনন্দে সময় কাটিয়ে একসঙ্গে ইফতার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল মো. এসরারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শাখার সভাপতি সৈয়দ মোহাম্মদ মুজতবা, সংগঠনটির সাবেক ও বর্তমান দুই শতাধিক স্বেচ্ছাসেবক।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950