সৌদি আরবে ঈদ হতে পারে শনিবার

১৭ এপ্রিল ২০২৩, ০৫:১৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
চাঁদ

চাঁদ © ফাইল ছবি

আগামী বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। এ কারণে সৌদি আরবে আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদ উল-ফিতর পালিত হতে পারে।

আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাত দিয়ে আজ সোমবার সৌদি গেজেট এ সম্ভাবনার কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২২ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র, যা পূর্ববর্তী ভবিষ্যদ্বাণীর একদিন পর।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, তাদের এ ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে করা এবং ঈদের সঠিক তারিখ নতুন চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ইফতারের পর পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদের সন্ধান করবে আরব দেশগুলো। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, ওই দিন আরব এবং ইসলামি বিশ্বের কোনো স্থান থেকেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হবে না।

এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ‘লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ ছাড়া আরব ও ইসলামিক বিশ্বের বেশিরভাগ দেশ থেকে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব নয়। পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকে বৃহস্পতিবার চাঁদ খুঁজে পাওয়া খুবই কঠিন এবং এর জন্য বিশেষ টেলিস্কোপ প্রয়োজন। এর সঙ্গে প্রয়োজন পেশাদার মনিটরিং এবং ব্যতিক্রমী আবহাওয়া।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬