তীব্র গরমে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

১৭ এপ্রিল ২০২৩, ১২:১১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
তীব্র গরমে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

তীব্র গরমে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা © সংগৃহীত

তীব্র গরমে শিক্ষার্থীদের যেন কষ্ট না হয়, সেজন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। সোমবার (১৭ এপ্রিল)  থেকে শনিবার (২২ এপ্রিল) পর্যন্ত রাজ্যের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। খবর হিন্দুস্থান টাইমস

মমতা ব্যানার্জী বলেন, পূর্বাভাস অনুযায়ী গরমের তীব্রতা আরও বাড়বে। তাই সোমবার থেকে শনিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করতে বলা হয়েছে। বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। এবারের গরমটা অনেক আগে শুরু হয়েছে। হিটস্ট্রোকে কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ যাতে বিপদে না পরে সেটা দেখতে হবে।

এই তীব্র তাপপ্রবাহে পশ্চিমবঙ্গসহ পুরো বাংলাদেশের অবস্থা নাজেহাল। কলকাতায় শেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। এর পর থেকে গরমের তীব্রতা শরু হয়। পশ্চিমবঙ্গে সাধারণত গ্রীষ্মকালীন ছুটি ২৪ মে থেকে শুরু হয়। তাপপ্রবাহের কারণে গ্রীষ্মকালীন ছুঁটি এগিয়ে নিয়ে আসা হয়েছে। ফলে এ বছর গ্রীষ্মকালীন ছুটি শরু হবে ২ মে থেকে।

শনিবার (১৫ এপ্রিল) বাংলা নববর্ষে কলকাতার তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্ৰি সেলসিয়াস ছিল। এর আগে ২০১৬ সালে বাংলা নববর্ষের দিন তাপমাত্রা ৪০ ডিগ্ৰি সেলসিয়াস ছিল। ৭ বছরে কলকাতায় এটি দ্বিতীয় উষ্ণতম বাংলা নববর্ষ। রবিবার (১৬ এপ্রিল) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্ৰি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।

শিক্ষিকা হত্যার বিচার দাবিতে ইবিতে মৌন মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন শেষ ১৩ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কওমী মাদ্রাসাগুলোকে উপবৃত্তির আওতায় আনতে আবেদন শেষ হচ্ছে আজ
  • ০৭ এপ্রিল ২০২৬
রেকর্ড গড়ল আর্টেমিস টু: পৃথিবী থেকে এত দূরে আগে কখনো যায়নি …
  • ০৭ এপ্রিল ২০২৬
পরিমাপে কম দেওয়ায় পাম্পমালিককে জরিমানা 
  • ০৭ এপ্রিল ২০২৬
close