স্মোক বোমা হামলার শিকার জাপানের প্রধানমন্ত্রী

১৫ এপ্রিল ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
স্মোক বোমা হামলার পর একজনকে আটক করেছে জাপানের পুলিশ

স্মোক বোমা হামলার পর একজনকে আটক করেছে জাপানের পুলিশ © বিবিসি

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক (ধোঁয়া) বোমা ছোড়া হয়েছে। এক জনসমাবেশে হামলার পর অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দেশটির ওয়াকাইয়ামার ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।

একজন প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি জানিয়েছে, তিনি একজনতে কিছু একটা ছুড়তে দেখেছেন। সেখানে ধোঁয়া উড়তে দেখা গেছে। আরেক ব্যক্তি জানিয়েছেন, তিনি  বিকট শব্দ শুনেছেন। ছবিতে দেখা গেছে, পুলিশ একজনকে তুলে নিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি সন্দেহভাজন ব্যক্তি। 

পুলিশ জানিয়েছে, তারা একজনকে আটক করেছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে’র ফুটেজে দেখা গেছে, ধোঁয়া বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে লোকজন ছুটে পালায়। এর আগে গত বছর নির্বাচনী প্রচারণ সভায় বন্দুক হামলায় নিহত হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬