৩৪তম বিসিএস ফোরামের ইফতার বিতরণ

১৩ এপ্রিল ২০২৩, ০৮:১৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
৩৪তম বিসিএস ফোরামের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

৩৪তম বিসিএস ফোরামের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ © টিডিসি ফটো

বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪তম বিসিএস ফোরামের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), কেন্দ্রীয় শহীদ মিনার ও টিএসসি এলাকায় প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের প্রতিনিধিরা উপস্থিত থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। 

প্রসঙ্গত, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবারের ন্যায় এবারও বিসিএস ৩৪তম ব্যাচ নিজেদের সামর্থ্য অনুযায়ী গরীব-দুঃখীদের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে ৩৪তম ব্যাচ অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছে।

২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬