জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

১২ এপ্রিল ২০২৩, ০৪:০৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

© সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁর নিজ ফ্লাট থেকে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘জম্বি ডিটেকটিভ’-এ অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। অভিনেত্রীর বয়স হয়েছিল ২৬ বছর। 

ইয়াং চাই-ইয়ালকের মৃত্যুর খবর জানান তারই ম্যানেজমেন্ট কোম্পানি। যদিও ‘জম্বি ডিটেকটিভ’খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি।

আরও পড়ুন: কোচিং সেন্টার থেকে আটক ২৬ শিবির নেতাকর্মী কারাগারে

বিবৃতিতে জানানো হয়েছে, আপনাদের দুঃখজনক ও হৃদয়বিদারক সংবাদ দিতে যাচ্ছি। ইয়াং চাই-ইয়াল ১১ এপ্রিল আমাদের ছেড়ে চলে গেছেন। শোকার্ত পরিবারের ইচ্ছা অনুযায়ী, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। অনুগ্রহ করে তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন।

২০১৬ সালে ‘ডেভিলস রানওয়ে’ নামের একটি টিভি শোতে প্রথমবার দেখা গেছে চাই-ইয়ালকে। ইয়াং চাই-ইয়ালের চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৮ সালের ‘ডিপ’ সিনেমার মাধ্যমে। এরপর তাঁকে দেখা যা ‘জম্বি ডিটেকটিভ’ ও ‘আই হ্যাভ নট ডান মাই বেস্ট ইয়েট’-এ। অভিনেত্রী বর্তমানে ‘ওয়েডিং ইম্পসিবল’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

ট্যাগ: মৃত্যু
দেশের বাজারে সোনার দামে বড় পতন, এবার ভরিতে কত?
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার শিক্ষার্থী, ছাত্র…
  • ১৪ এপ্রিল ২০২৬
মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬