শিক্ষার্থীদের নিজের মৃত্যু সংবাদ লিখতে বললেন শিক্ষক

১১ এপ্রিল ২০২৩, ১১:৩০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
শিক্ষার্থীদের নিজের মৃত্যু সংবাদ লিখতে বলে চাকরি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শিক্ষক

শিক্ষার্থীদের নিজের মৃত্যু সংবাদ লিখতে বলে চাকরি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শিক্ষক © আনন্দবাজার

নিজের মৃত্যুসংবাদ নিজেকেই লিখতে হবে। শিক্ষার্থীদের এমন ‘টাস্ক’ দিয়েছিলেন এক শিক্ষক। এ জন্য ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হল। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি স্কুলের। মঙ্গলবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

স্কুলের মধ্যে আচমকা বন্দুকবাজের হামলা হলে কীভাবে মোকাবিলা করবে পড়ুয়ারা, এ নিয়ে একটি মহড়ার আয়োজন করা হয়েছিল অরল্যান্ডের ড. ফিলিপস হাইস্কুলে। মহড়ার কথা জানার পরই শিক্ষার্থীদের নিজেদের মৃত্যুসংবাদ লিখতে বলেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক জেফ্রি কিন। এ খবর জানাজানি হতেই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আমেরিকার স্কুলগুলিতে প্রায়ই বন্দুকবাজের হামলার খবর প্রকাশ্যে আসে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। চাকরি হারালেও নিজের এ সিদ্ধান্ত নিয়ে কোনও অনুতাপ নেই ওই শিক্ষকের।

এনবিসি নিউজকে তিনি বলেছেন, মৃত্যুসংবাদ লিখতে বলেছি মানে মৃত্যু নিয়ে ওদের ভয় দেখাতে চাইনি। বরং জীবনের মূল্য কতটা, সেটা বোঝানোর জন্য এ টাস্ক দিয়েছিলাম। তাঁর মতে, শিক্ষার্থীদের নিজেদের মৃত্যুসংবাদ লিখতে বলে ভুল করেননি তিনি। আনন্দবাজার।

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬