বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে ওমরাহ করলেন ছেলে

০৯ এপ্রিল ২০২৩, ০৯:৪৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে ওমরাহ করলেন ছেলে

বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে ওমরাহ করলেন ছেলে © সংগৃহীত

বৃদ্ধা মাকে কাঁধে নিয়েই ওমরাহ সম্পন্ন করতে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ (তাওয়াফ) করছেন এক ছেলে। এমনই চিত্র ধরা পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। এর মাধ্যমে মায়ের প্রতি ছেলের ভক্তি, ভালোবাসা, মায়া ও মহব্বতের বিষয়টিই ফুটে উঠেছে। টুইটারে ছড়িয়ে পড়া ওই ভিডিওর ক্যাপশেন লেখা হয়েছে, 'মুতামার তার মাকে কাঁধে নিয়ে কাবা প্রদক্ষিণ করেন ওমরাহ পালনের জন্য।' তবে ওই বৃদ্ধা ও তার ছেলে কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, ছেলের কাঁধে চড়ে ওমরাহ করা বৃদ্ধার চোখে-মুখে আনন্দ এবং বিজয়ের হাসি। মা-ছেলের একসঙ্গে তাওয়াফ করার বিষয়টি লক্ষ্য করার পর অনেকেই তা ভিডিও করতে শুরু করেন।

তাদের দেখে ওই ছেলে হাত নাড়েন। অপরদিকে তার মাও হাসিমুখে এদিক-ওদিকে তাকাতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছেলেকে বাহবা দিয়েছেন নেটিজেনরা। অনেকে বলেছেন, বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের অন্যন্য নিদর্শন এটি।

আরও পড়ুন: সাহরিতে মসজিদের মাইকে ডাকাডাকি বন্ধ হওয়া উচিত

হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি। হজের মৌসুম বাদে বছরের যে কোনো সময় যে কোনো মুসলিম ওমরাহ করতে পারেন। তবে অন্য সাধারণ সময়ের চেয়ে পবিত্র রমজান মাসে বেশি মানুষ ওমরাহ পালনে মক্কা নগরীতে আসেন।

গত ২০২০ সালে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ ও ওমরাহ পালন করার সুযোগ দেয় সৌদি সরকার। তবে গত বছর থেকেই সকল বিধি-নিষেধ তুলে দেওয়া হয়। এরপর হাজার হাজার মানুষ একা বা পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করেছেন।

নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence