প্রথমবার ইফতারের আয়োজন করলেন জেলেনস্কি

০৮ এপ্রিল ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
সেনাদের সাথে ইফতার করছেন জেলেনস্কি

সেনাদের সাথে ইফতার করছেন জেলেনস্কি © সংগৃহীত

প্রথমবারের মতো সরকারিভাবে ইফতারের আয়োজন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৭ মার্চ) রাজধানী কিয়েভে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ইফতারের আয়োজন করেন তিনি। খবর হিন্দুস্থান টাইমস

এর আগে ক্রেমলিন নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় মুসলিম-সংখ্যালঘু তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের সমালোচনা করেছেন তিনি। এসময় রাশিয়ার কাছ থেকে উপদ্বীপটি পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও দেন জেলেনেস্কি।

ইফতারের আগে ফ্রন্টলাইনে লড়াই করা মুসলিম সেনাদের হাতে মেডেল তুলে দেন জেলেনস্কি। এসময় সমগ্র বিশ্বের মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।  

জেলেনস্কি ঘোষণা দেন, এখন থেকে প্রতিবছর রমজানের একটি দিন আনুষ্ঠানিকভাবে ‘সম্মানজনক বিশেষ ইভেন্ট’ হিসেবে পালন করা হবে। যে ইফতার আয়োজনে যোগ দেবেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান।

তিনি বলেন, সব কমিউনিটির মানুষের প্রতি শ্রদ্ধাশীল ইউক্রেন। বিশ্ব মুসলিম সম্প্রদায় রমজানের এই কঠিন এক সংযমকে সম্মানের চোখে দেখে ইউক্রেন। ইউক্রেনীয় মুসলিম সেনাদের পুরস্কৃত করতে পেরে ও তাদের সঙ্গে ইফতার করার সুযোগ পেয়ে আমি গর্বিত

২০১৪ সালে কৃষ্ণসাগরের ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলাকালে দেশটি গণভোটের আয়োজন করে। ওই গণভোটে রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের চার অঞ্চলের অধিকাংশ বাসিন্দা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেন।

আরও পড়ুন: গরমে ইফতারে রাখুন ঠান্ড ঠান্ডা ফিরনি।

ক্রিমিয়ার ২০ লাখ জনগোষ্ঠীর ১২ থেকে ১৫ শতাংশ তাতার সম্প্রদায়। ২০১৪ সালের ভোট এ জনগোষ্ঠী বয়কট করেছিল।

জেলেনস্কি ইউক্রেনের মুসলিম নেতা ও মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের বলেছেন, ক্রিমিয়া দখলের সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনকে দাস বানানোর প্রচেষ্টা শুরু করেছে। রাশিয়া ক্রিমিয়ার বাসিন্দা, ইউক্রেনীয় ও ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালিয়েছে।

ক্রিমিয়ার তাতার মুসলিম সংখ্যালঘুদের ঐতিহ্যবাহী সমাবেশ মেজিসকে সে সময় নিষিদ্ধ করে মস্কো। মেজিসকে চরমপন্থী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। নিরাপত্তার কথা বলে বেশ কয়েক সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close