তারাবির নামাজের সময় ইমামের কাধে বিড়াল, ভিডিও ভাইরাল

০৫ এপ্রিল ২০২৩, ১০:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
ভাইরাল হওয়া ভিডিওটি

ভাইরাল হওয়া ভিডিওটি © সংগৃহীত

পবিত্র মাহে রমজান মাসে চলছিল তারাবির নামাজ। মসজিদ ভর্তি মুসল্লী। তাদের নিয়ে নামাজ পড়াচ্ছেন ইমাম। এমন সময় একটি বিড়াল এসে কিছুক্ষণ ইমামের জায়নামাজে ঘুরলো। এরপর ইমামের কাঁধে উঠে বসলো। 

ইমাম তখন মনোযোগী তারাবির নামাজ পড়ানোর দিকে। তিনি বিরক্ত না হয়ে বিড়ালের গায়ে একবার হাতও বুলিয়ে দেন। গতকাল মঙ্গলবার আলজেরিয়ার একটি মসজিদে এমন ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ওই ভিডিওতে দেখা গেছে, বিড়াল কাঁধে ওঠায় মোটেও বিরক্তবোধ করেননি সেই ইমাম। বরং তিনি বিড়ালের সাথে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং কোরআন পড়ে যাচ্ছিলেন। এমনকি ইমামের মুখের সাথে মুখও লাগায় সেই বিড়াল। এরপর রুকুতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে বিড়ালটি কাঁধ থেকে নেমে যায়। 

নিউজ মিডিয়া আল-অ্যারাবিয়া জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ইমামের নাম শায়খ ওয়ালিদ মাহসাস। তিনি আলজেরিয়ার বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদে ইমাম। সামজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করার পর থেকে লাখ লাখ ভিউ হয়েছে। এক টুইটের একজন পরামর্শ দিয়েছে যে, বিড়ালটি পবিত্র কোরআন এবং তেলাওয়াত শুনতে পছন্দ করে। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, আমি যখন কোরআন পড়তাম তখন আমার বিড়ালটি আমার পাশে বসত।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬