স্বামী-প্রেমিকের সাথে একসঙ্গে ঘর করার দাবি নিয়ে থানায় তরুণী

০১ এপ্রিল ২০২৩, ০৭:৫৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ভাইরাল হওয়া তরুণী

ভাইরাল হওয়া তরুণী © সংগৃহীত

স্বামী এবং প্রেমিকের সাথে একসঙ্গে ঘর করার দাবি জানিয়েছেন এক তরুণী। এজন্য প্রেমিককেও বিয়ে করবেন তিনি। তবে দাবি না মানায় অভিযোগ নিয়ে হাজির হন থানায়।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণী নববধূর সাজে থানায় হাজির হয়েছেন। কান্নাকাটি করে তিনি পুলিশের পায়ের কাছে লুটিয়ে পড়েন। প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে হবে জানিয়ে কান্নাকাটি শুরু করেন তিনি। কেঁদে কেঁদে ওই নববধূ বলছেন,  ‘দুটি বিয়ে করব, দুটি বিয়ে।’ 

তরুণীর স্বামী পুলিশকে বলেছেন, ‘তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতো কাজল।’

স্বামী বলেন, ‘কাজল আমাকে এক দিন বলে, প্রেমিককে বিয়ে করতে চায়। একসঙ্গে দু’জনের সঙ্গেই সংসার করতে ইচ্ছুক সে। আমি বলি, এটা সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানাচ্ছে সে।’ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। 

সূত্র: আনন্দবাজার

ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার যাওয়ার পথে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬