প্রথমবারের মতো মুসলিম প্রধানমন্ত্রী পেল স্কটল্যান্ড

২৯ মার্চ ২০২৩, ১১:১৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
হামজা ইউসুফ

হামজা ইউসুফ © সংগৃহীত

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। স্থানীয় সময় মঙ্গলবার স্কটিশ পার্লামেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দীর্ঘ পাঁচ সপ্তাহের লড়াই শেষে ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হয়েছেন হামজা ইউসুফ। তিনি নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

এডিনবরায় দেয়া আবেগঘন বিজয়ী ভাষণে স্কটল্যান্ডের জন্য তার প্রবল আবেগ রয়েছে জানিয়ে স্বাধীনতাপন্থী দলটির নতুন এ নেতা বলেন, স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।

নিকোলা স্টার্জেনের উত্তরসূরি হিসেবে এসএনপির নেতৃত্ব দেবেন ইউসুফ। আট বছর দল এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের নেতৃত্ব দেয়ার পর গত মাসে আকস্মিক পদত্যাগ করেন নিকোলা স্টার্জেন।

এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬