সমাবর্তনে জেলেনস্কির বেশে জাপানি শিক্ষার্থী

২৮ মার্চ ২০২৩, ০৪:৩৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

© সংগৃহীত

জাপানে একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো বেশভূষায় অংশ নিয়েছেন এক শিক্ষার্থী। ছবিতে দেখা যায়, এই ছাত্র জেলেনস্কির মতো জলপাই রঙের লম্বা হাতার টি শার্ট এবং এর সঙ্গে মিলিয়ে ট্রাউজার পরেছেন। জেলেনস্কির মতো গোঁফ-দাড়িও রাখতে দেখা যায় তাকে।

জপানের ইয়োমিউরি নেটওয়ার্ককে তিনি বলেন, গত ডিসেম্বর থেকে দাড়ি-গোঁফ রাখার চেষ্টা করে এসেছেন। তাকে দেখতে জেলেনস্কির মতোই লাগছে বলে লোকজন মন্তব্য করছিল।

জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি গ্রহণের সমাবর্তন অনুষ্ঠানে বেশিরভাগ সময়ই শিক্ষার্থীরা স্যুট কিংবা অন্য কোনও ফরমাল পোশাক পরে থাকে।

তবে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডিগ্রিধারীদের ইচ্ছেমতো পোশাক পরার স্বাধীনতা আছে। সে সুবাদেই ওই ছাত্র জেলেনস্কির মতো পোশাক পরেন।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, টুইটারে জাপানি এই ছাত্রের পরিচয় দেওয়া দেওয়া হয়েছে কেবল আমিকি নামে।

জাপানের গণমাধ্যমে তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেইনের লড়াইয়ে সংহতি প্রকাশ করতেই জেলেনস্কির মতো পোশাক পরেছেন।

গতবছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন জেলেনস্কি। সেই ভাষণ থেকে নেওয়া উদ্ধৃতি লেখা একটি প্ল্যাকার্ড সমাবর্তন অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন এই ছাত্র।

কোভিড মহামারীতে জারি থাকা কড়াকড়ির পর তিন বছরের মধ্যে এবারই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ছাত্র-ছাত্রীরা প্রথম সশরীরে অংশ নিয়েছে।

এইচএসসি পাসেই চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬